মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড হতে রেলযোগে ট্রেনের ৩০টি ওয়াগনের মাধ্যমে পাকিস্তান থেকে আমদানিকৃত ১০৫০ টন চিটাগুড় রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হচ্ছে।
২১ফেব্রুয়অরী সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০টি ওয়াগন লোড করে দুপুরে গন্তব্যের উদ্দেশ্য যাত্রা শুরু করে ট্রেনটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষ আরও বলেন, জাহাজটি থেকে মোংলা বন্দরে পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন চিটাগুড় খালাস করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে রাখা হয়ে ছিল।
এর মধ্যে একটি অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক পথের ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে। পরবর্তীতে বাঘাবাড়ি থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।









