ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায় বিএনপি

নতুন রাজনৈতিক দল গঠন হলে বিএনপি তাকে স্বাগত জানাবে। তবে এক্ষেত্রে রাষ্ট্র কিংবা প্রশাসনের সহযোগিতা নিলে তা হতাশাজনক হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি একথা জানান।

তিনি জানান, পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। নির্বাচন কমিশন এবং দুদকের মতো প্রতিষ্ঠানকেও অকার্যকর করে দিয়েছিল। অন্তর্বর্তী সরকার সংবিধানসহ বেশ কয়েকটি সংস্কার কাজ হাতে নিয়েছে। এমন অবস্থায় অন্তর্বর্তী সরকারের সংস্কার সাথে দুই একটি প্রক্রিয়াগত বিষয় ছাড়া বিএনপির কোনো ভিন্নমত নেই। সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষেই বিএনপি।

দেশের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সংসার চালানো। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে তারেক রহমান বলেন, উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করাসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই সরকারের মতো সরকারের পক্ষে সিন্ডিকেট থেকে মুক্তি দেয়া সহজ।

নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় কেউ যদি রাজনৈতিক দল গঠন করতে চায় অবশ্যই বিএনপি তাকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেয় তা হবে হতাশাজনক। অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ ঝগড়াসূলভ বা প্রতিহিংসামূলক হয় সেটিও জনগণের কাছে অনাকাঙ্ক্ষিত হবে। তরুণরা আগামীর ভবিষ্যৎ। তারাই সামনে নেতৃত্ব দেবে। তবে তা যেন কোনো প্রশ্নবিদ্ধ পথে না হয় এমন আহ্বানও জানান তিনি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ