আজ শুক্রবার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সেখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে, ২৩ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় এখানে। গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে।
বাঘাবাড়ি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল দি এশিয়ান টাইমস্ কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
অপরদিকে, আজ জেলার তাড়াশে ১১ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ আবহাওয়া কেন্দ্রে বৃহস্পতিবার সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ২৪ ঘণ্টায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে।
গামীকাল তাপমাত্রা বাড়তে পারে জানিয়েছেন আবহাওয়া অফিস।









