ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের ঈদ আনন্দ ভাগাভাগি

সিরাজগঞ্জের শাহজাদপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আনন্দঘন পরিবেশে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রামন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

ঈদের দিন শাহজাদপুরে বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে প্রতিমন্ত্রী নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন।

এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ