ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

azizসাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শত কোটি টাকা অবৈধ সম্পদ অর্জ ও পাচারের অভিযোগে এ অনুসন্ধান শুরু হয়েছে বলে বুধবার দুদকের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিন বছর সেনাপ্রধানের দায়িত্ব পালনের পর ২০২১ সালের জুনে অবসরে যান জেনারেল আজিজ আহমেদ। এর আগে চার বছর তিনি ছিলেন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) প্রধান।  দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত বছর আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নির্বাচন কমিশন।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ (জোসেফ) নিজেদের নামের পাশাপাশি বাবা-মায়ের নামও পরিবর্তন করেছেন। হারিছ আহমেদ নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান। তোফায়েল আহমেদ ওরফে জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানভীর আহমেদ তানজীল। এছাড়া তিনি তোফায়েল আহমেদ নামেও আরেকটি এনআইডি নিয়েছেন বলে খবর বেরিয়েছে।

মিথ্যা তথ্য দিয়ে দুই ভাই পাসপোর্ট করেছেন এবং সেনাপ্রধান থাকার সময় আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করানোর ক্ষেত্রে তাঁর প্রভাব খাটানোর বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন