মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে North Korea। নতুন একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে নিজেদের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি। এ সময় উপস্থিত ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা Kim Jong Un। খবর দিয়েছে Al Jazeera।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Korean Central News Agency (কেসিএনএ) জানিয়েছে, দেশটির নতুন ডেস্ট্রয়ার জাহাজ ‘চো হিওন’ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। প্রায় ৫০০ টন ওজনের জাহাজটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দেশটির পশ্চিম উপকূলে এই উৎক্ষেপণ কার্যক্রম পরিচালিত হয়। পরীক্ষামূলক মিশনে অংশ নেওয়া জাহাজটি যাত্রা শুরু করে Nampo Shipyard থেকে।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে কিম জং উন বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়ার নৌবাহিনী পানির নিচে এবং পানির ওপর থেকে সমানতালে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে। তিনি জানান, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও দ্রুত এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে নৌ প্রতিরক্ষায় যে অগ্রগতি হয়েছে, তা দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় পরিবর্তন এনেছে—যা গত অর্ধশতকে অর্জিত হয়নি।









