ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

লুইচ্চা বেটা-বেটি

ছোটপর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনাকে ঘিরে শোবিজ অঙ্গনে থামছেই না আলোচনা-সমালোচনা। এই ইস্যুতে এবার প্রকাশ্যে অবস্থান নিলেন অভিনেত্রী মানসী প্রকৃতি। পাশাপাশি আলভী ও তার কথিত প্রেমিকা ইফফাত আরা তিথিকে ঘিরেও তোলেন একাধিক প্রশ্ন।

সোমবার (২ মার্চ) রাত ১০টা ৪৫ মিনিটে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় মানসী প্রকৃতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তিদের নিয়ে চুপ থাকা ঠিক নয়। তার বক্তব্যে ইঙ্গিত ছিল—সত্য সামনে আসা প্রয়োজন, যতই তা অস্বস্তিকর হোক।

এরপর মঙ্গলবার (৩ মার্চ) রাত ১২টা ৩৮ মিনিটে দেওয়া আরেকটি ফেসবুক স্ট্যাটাসে তিনি সমালোচকদের উদ্দেশে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। যারা এতদিন নীরব ছিলেন অথচ এখন প্রশ্ন তুলছেন—তাদের উদ্দেশে মানসীর জবাব, যেখানে কথা বলা দরকার ছিল, সেখানে তিনি বলেছেন; শুধু সামাজিক মাধ্যমে প্রচার না করায় সবাই তা জানেননি।

ইকরার আত্মহত্যা নিয়ে নানা মন্তব্যেরও জবাব দেন এই অভিনেত্রী। তার ভাষ্য, একজন মানুষ কতটা মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে গেলে এমন সিদ্ধান্ত নেয়, তা বাইরে থেকে বোঝা সহজ নয়। আত্মহত্যাকে তিনি কোনোভাবেই সমর্থন করেননি, তবে ইকরার ভুলের বিচার আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান। তার মতে, যিনি আর বেঁচে নেই তাকে দোষারোপ না করে, যারা জীবিত—তাদের আচরণ ও দায়-দায়িত্ব নিয়েই এখন আলোচনা হওয়া উচিত।

মানসী প্রকৃতির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কেউ তার সাহসী অবস্থানের প্রশংসা করছেন, আবার কেউ সমালোচনা করছেন। তবে একাংশের দাবি—ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারই এখন সময়ের দাবি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ