ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ড নয়—এটি একটি পরিবারের নিরাপত্তা, একটি শিশুর শিক্ষা, একটি মায়ের চিকিৎসা এবং একটি দেশের উন্নয়নের নতুন ভিত্তি।এর সঠিক বাস্তবায়ন গড়ে তুলবে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ।
দেশ ও জাতির জন্য সুদুর প্রসারী ফলাফল বয়ে আনবে ফ্যামিলি কার্ড্।এই কার্ডের মাধ্যমে দেশব্যাপি প্রকৃত সুবিধাভোগীদের একটি জাতীয় ডাটাবেজ তৈরি হবে।
যার ফলে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা পৌঁছাবে সরাসরি জনগণের কাছে। কমবে অনিয়ম, রোধ করবে অপচয় ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য।দারিদ্র্য হ্রাস পাবে, সামাজিক বৈষম্য কমবে, এবং পিছিয়ে থাকা জনগোষ্ঠী উন্নয়নের মূল স্রোতে যুক্ত হবে। একটি শক্তিশালী ও মানবিক সমাজ গঠনের পথ আরও সুগম হবে।অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে কার্যকর প্রভাব ফেলবে। তবে শর্ত্ থাকে যে, এ কার্ডের বন্টনে স্বচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চত করতে হবে। তবে-ই জাতীয় অর্থনীতির ভিত্তিতে সুদুর প্রসারী ফলাফল বয়ে আনতে পারবে।
নিম্ন আয়ের পরিবারকে নগদ সহায়তা বৃদ্ধি অর্থ্নীতির অচল চাকা সচল রাখা এবং GDP growth Rate বৃদ্ধির মূল হাতিয়ার হিসেবে কাজ করে। এ ক্ষেত্রে ১৯২৯-৩০ সালে আমেরিকাল মহামন্দা (USA Great depression) এর কথা স্মরণ করিয়ে দেয় ।
এ সময় আমেরিকায় লক্ষ্ লক্ষ্ মানুষ না খেয়ে রাস্তা-ঘাটে মারা যায়। খাদ্যের অভাবে নয়, গুদাম ভর্তি খাদ্য্ ছিল, ব্যবসায়ী ও মজুদকারিগণ খাদ্য্ সমুদ্রে ফেলে দিতে থাকে।কিন্তু বিনা টাকায় মানুষকে খাদ্য্-নিত্য্ শ্র্রমজীবি মানুষ ও ব্য্বসায়ীদের হাতে কাজ না থাকায় এবং হাতে নগদ টাকার অভাবে খাদ্য শষ্য ক্রয় করতে না পারায় মানুষ মারা যায় এবং মৃতের সংখ্যা অব্যাহত থাকে।
ঠিক তখনই বিখ্যাত অর্থ্নীতিবিদ Lord JM Keyns “The General Theory of Employment Interest and Money গ্রন্তটি প্রকাশ করেন । উক্ত পুস্তকে তিনি সরকারকে রাস্তা-ঘাট,স্কুল-কলেজ,পুল-সেতু, ব্রীজ-কালভাট,নদীখননসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন মূলক কাজ পরামর্শ প্রদান করেন ।এসব উন্নয়নমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের আয় বৃদ্ধি পায়।মানুষ নিত্য পণ্য খারিদ করে। বাজারে চাহিদা বৃদ্ধি পায়।অর্থনীতি সম্প্রসারিত হয়।
মানুষ যা আয় করে তার সবটুকু ব্যয় করে না। ভবিষৎ এর জন্য কিছু সঞ্চয় করে। যাকে Propensity to Consume (1- 0.C = S = Invest). যেখানে- C = Consume, S = Savings = Invest, অর্থাৎ মানুষ ১টাকা আয় করলে ০.৮০টাকা খরচ করে। ০.২০টাকা সঞ্চয় করে। সঞ্চিত ০.২০টাকা বিনিয়োগ করে। যার ভিত্তিতে ব্যাংক,বীমা,শিল্প প্রতিষ্ঠিত হয়। এ চক্রের মাধ্যমে নগদ অর্থ অর্থনীতির অচল চাকা সচল রাখে এবং Economic growth বৃদ্ধি করে। সুতরাং ” নগদ সহায়তা কর্মসূচি: অর্থনীতির অচল চাকা সচল রাখবে এবং Economic growth বৃদ্ধি করবে। বদলে দিবে নিম্ন আয়ের মানুষের জীবন” যাত্রার মানকে।
অন্যদিকে, Irving Fisher’s MV = PT Or P= MV/T Total amount of money circulating in an economy equals the total value of all goods and services purchased হওয়ার কারণে অর্থনীতি আরো একধাপ উপরে উঠে যাবে।যা বাংলাদেশের Economic growthকে বৃদ্ধি করবে।
নিম্ন আয়ের পরিবারকে নগদ সহায়তা বৃদ্ধি সরকারের একটি মানবিক উদ্যোগ হলেও এর সুদুরপ্রসারী প্রভাবে রয়েছে ।
এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি আর্থিক সহায়তা পাবে।ফলে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন চাহিদা পূরণে তারা আরও সক্ষম হবে।বাড়বে সামাজিক নিরাপত্তা এবং মানুষের জীবনমান।জাতীয় পর্যায়ে এর সুফল আরও বিস্তৃত। দারিদ্র্য ও বৈষম্য কমবে, শিশুশিক্ষা ও জনস্বাস্থ্যের উন্নতি হবে।
সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং উন্নয়নের সুফল পৌঁছে যাবে তৃণমূল পর্যায়ে।অর্থনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগদ সহায়তার অর্থ সরাসরি বাজারে ব্যয় হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য সচল হবে। চাহিদা বৃদ্ধি পাবে, উৎপাদন বাড়বে এবং অর্থনীতির গতিশীলতা আরও শক্তিশালী হবে।
রাজনৈতিক ক্ষেত্রেও জনগণের আস্থা ও অংশগ্রহণ বৃদ্ধি পাবে। মানুষ অনুভব করবে যে রাষ্ট্র তাদের পাশে রয়েছে, যা সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক স্থিতিশীলতাকে আরও মজবুত করবে।একটি সহায়তার হাত শুধু একটি পরিবারকে নয়, এগিয়ে নিয়ে যায় পুরো দেশকে।
“মানুষের কল্যাণে বিনিয়োগ, সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি।”









