ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ঘোষিত সব মৃত্যুদণ্ড বাতিল করায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৬ জানুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন,

“ইরানের নেতৃত্ব গতকাল নির্ধারিত ৮০০-এর বেশি ফাঁসি বাতিল করেছে—এটি অত্যন্ত সম্মানজনক সিদ্ধান্ত। ধন্যবাদ!”

এর আগে বিক্ষোভ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকলে ইরানকে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তার এই সতর্কবার্তার পরপরই মৃত্যুদণ্ড বাতিলের সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসে।

এদিকে বৃহস্পতিবার হোয়াইট হাউস স্পষ্ট করে জানায়, ইরান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সব নীতিগত সিদ্ধান্ত সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিচ্ছেন। এ বিষয়ে গোপন সূত্রের বরাতে প্রকাশিত সংবাদগুলো তারা প্রত্যাখ্যান করে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনের পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী। তবে ইরানি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ