ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে দলটির চেয়ারপারসনের পদ শূন্য হয়েছে। তবে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমানে বিএনপিতে সাত দিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে। শোক কর্মসূচি চলাকালে এবং স্থায়ী কমিটির বৈঠকের আগ পর্যন্ত তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘চেয়ারম্যান’ পদবি ব্যবহার করছেন না। শোক কর্মসূচি শেষে স্থায়ী কমিটির বৈঠকের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে দলটি।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইন্তেকালের পর বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আড়াই বছরের মধ্যেই তিনি বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দলটির গঠনতন্ত্রের ৭(গ) ধারার উপধারা ২ অনুযায়ী, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের সব দায়িত্ব পালন করবেন।

এই বিধান অনুযায়ী ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ