ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি কমবে নয়, বাড়বে

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, আমরা এমন কিছু পদক্ষেপ নিবো যাতে বাংলাদেশের রফতানি যুক্তরাষ্ট্রে কমবে নয়, বাড়বে।

সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকের রপ্তানি আদেশ স্থগিত হচ্ছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমার মনে হয় এগুলো শর্ট টাইম। এগুলো প্যানিক হওয়ার কিছু নেই।

তিনি বলেন, গতকালকে ব্যবসায়ীদের সঙ্গে খুবই ভালো একটা মিটিং হয়েছে। সেখানে বিজিএমই’র সাবেক সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেমসহ অন্যদের মধ্যে তপন চৌধুরী, নাসিম মঞ্জুর, লুবানা হক উপস্থিত ছিলেন। তাদের বলেছি আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি তাতে যুক্তরাষ্ট্রে আমাদের রফতানি বাড়বে, কমবে না।

ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেওয়ার বিষয়ে এক প্রশ্নে জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের চিঠিটাই একটা বড় মেসেজ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ