ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার প্রকাশ্যে এলেন পাবিপ্রবি ছাত্রশিবির

 দীর্ঘদিন নিরব থাকার পর এবার প্রকাশ্যে এলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ছাত্রশিবির।

আজ (৬ ফেব্রুয়ারী) সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে আসেন সংগঠনটি।

সকাল ৮টায় পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান জয়ের নেতৃত্বে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ব্যানারে প্রায় তিন শতাধিক নেতা-কর্মী নিয়ে র‍্যালি বের করা হয়।
র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে পাবনা শহর ও জেলা শাখার র‍্যালির সাথে মিলিত হয়।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রশিবিরের সদস্যদের জড়ো হতে দেখা যায়। পরে তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালি শুরু করেন। র‍্যালিতে সংগঠনটির কর্মীরা ইসলামী শিক্ষার প্রচার, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা ও শিক্ষার্থীদের অধিকার রক্ষার দাবি জানিয়ে স্লোগান দেন।

এ বিষয়ে পাবনা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি গোলাম রহমান জয় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধ থাকার জন্য আমরা ক্যাম্পাসের ভেতরে র‍্যালি করতে পারছি না । তাই আমরা ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের ব্যানারে র‍্যালির আয়োজন করেছি।’

বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের কমিটি প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংগঠনিক সিদ্ধান্তের কারণেই আমরা এখনো বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রকাশ করিনি। তবে খুব দ্রুতই আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এবং সেক্রেটারির নাম প্রকাশ করব।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ