ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

চাটমোহর ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চাটমোহর উপজেলা শাখার সাবেক সভাপতি মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করেছে চাটমোহর থানা পুলিশ।

২৭ জানুয়ারি সকাল ১১টায় চাটমোহর শাহী মসজিদ মোড় থেকে গুনাইগাছায় বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, চাটমোহর উপজেলাধীন গুনাইগাছা ইউনিয়নে একটি বিস্ফোরক ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা ছিল। সেই মামলায় তাকে আটকের পর দুপুরে পাবনা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ