শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সদস্য ফর্ম উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকার মতিঝিলে একটি রেস্টুরেন্টে ঢাকায় বসবাস করা উপজেলার সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির আহবায়ক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম (বিপুল) এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যক, লেখক, গবেষক জনাব আকতার উদ্দিন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকিব আহমেদ(বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী), প্রোফেসর ড.আব্দুল খালেক(ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ), ড.মোঃ ফারুক হোসেন(সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদয়ালয়)।
ঢাকায় বসবাসরত শাহজাদপুর উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার উদ্দেশ্যে মূলত এই সমিতির পথচলা। এছাড়াও সামাজিক ও মানবিক কাজ এবং রক্তদান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মকান্ড পরিচালনা করা হবে এই সংগঠনের মাধ্যমে। অনুষ্ঠানের মাঝে মাঝে চলে সদস্য সংগ্রহ কার্যক্রম। এর পাশাপাশি আগত সকল সদস্যদের পরিচয় পর্ব শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ও সার্বিক পরামর্শমূলক বক্তব্য রাখেন তারা।
সভায় উক্ত কমিটির আরো বক্তব্য রাখেন জনাব শাখোয়াত হোসেন, জনাব প্লাবন(সিনিয়র সদস্য ), এম. এ আউয়াল, রেজাউল করিম, আঃ রাজ্জাক, বাহরাম আলী, শাহিন সরকার, আমিরুল ইসলাম আমির, নবুয়াত হোসেন(যুগ্মআহবায়ক) শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি,ঢাকা।








