ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের গাজীপুর জেলার কাপাসিয়ায় এক পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে ঘরের মেঝেতে তিন শিশু, এক নারী ও এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, গৃহকর্তা ফোরকান মিয়া নিজেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি তার তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাকে গ্রেপ্তারে

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ