ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

১ মে উপলক্ষে জাতীয়তাবাদী সমমনা জোটের আলোচনা সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছে জাতীয়তাবাদী সমমনা জোট। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে (২য় তলা) আগামী ২ মে ২০২৬, শনিবার সকাল ১০:৩০ মিনিটে এ সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও সাবেক মন্ত্রী জয়নুল আবদিন ফারুক। সভায় সভাপতিত্ব করবেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও গণ দলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী। সঞ্চালনায় থাকবেন জোটের মুখপাত্র এস এম শাহাদাত।

আয়োজকরা জানান, শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করাই এ সভার মূল লক্ষ্য। এছাড়াও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক নেতারা এতে বক্তব্য রাখবেন।

আলোচনা সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ