ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

দেখে নিন কোন জেলায় কত খেজুর বরাদ্দ

সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ দিয়েছে সরকার। সৌদি সরকারের মানবিক সহায়তা সংস্থা King Salman Humanitarian Aid and Relief Center এই খেজুরগুলো বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে।

সম্প্রতি এ বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত তালিকা অনুযায়ী জেলা প্রশাসকদের মাধ্যমে এসব খেজুর স্থানীয় পর্যায়ে বিতরণ করা হবে।

সরকারি বরাদ্দ তালিকা অনুযায়ী ঢাকা বিভাগে ঢাকা জেলায় ২৯৭ কার্টুন, নারায়ণগঞ্জে ১০১, গাজীপুরে ১০৩, মুন্সিগঞ্জে ১৮০, মানিকগঞ্জে ১৭১, নরসিংদীতে ১৮৮, টাঙ্গাইলে ৩১৮, কিশোরগঞ্জে ২৮৭, ফরিদপুরে ২১৪, গোপালগঞ্জে ১৭৫, মাদারীপুরে ১৫৭, শরীয়তপুরে ১৭৩ এবং রাজবাড়ীতে ১১০ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহে ৩৮৪, নেত্রকোনায় ২২৬, জামালপুরে ১৭৭ এবং শেরপুরে ১৩৭ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিভাগে চট্টগ্রামে ৫১৮, কক্সবাজারে ১৮৭, রাঙ্গামাটিতে ১৩০, খাগড়াছড়িতে ৯৭, বান্দরবানে ৯০, কুমিল্লায় ৫২০, ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৭, চাঁদপুরে ২৩৫, নোয়াখালীতে ২৪৩, লক্ষ্মীপুরে ১৫৪ এবং ফেনীতে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগে রাজশাহীতে ১৯০, চাঁপাইনবাবগঞ্জে ১১৬, নওগাঁয় ২৫৯, নাটোরে ১৩৫, পাবনায় ১৯৬, সিরাজগঞ্জে ২২১, বগুড়ায় ২৯১ এবং জয়পুরহাটে ৮১ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।

রংপুর বিভাগে রংপুরে ২০১, কুড়িগ্রামে ১৯২, নীলফামারীতে ১৬১, গাইবান্ধায় ২১৪, লালমনিরহাটে ১১৬, দিনাজপুরে ২৭৪, ঠাকুরগাঁওয়ে ১৪১ এবং পঞ্চগড়ে ১১২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

খুলনা বিভাগে খুলনায় ১৮২, বাগেরহাটে ২০৩, সাতক্ষীরায় ২০৭, যশোরে ২৪৭, ঝিনাইদহে ১৭৫, মাগুরায় ৯২, নড়াইলে ১০১, কুষ্টিয়ায় ১৭৪, মেহেরপুরে ৫১ এবং চুয়াডাঙ্গায় ১০৫ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।

বরিশাল বিভাগে বরিশালে ২৩৪, পটুয়াখালীতে ২০২, ভোলায় ১৮৭, পিরোজপুরে ১৩৯, বরগুনায় ১১০ এবং ঝালকাঠিতে ৮২ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে।

সিলেট বিভাগে সিলেটে ২৯০, হবিগঞ্জে ২০৬, মৌলভীবাজারে ১৭৮ এবং সুনামগঞ্জে ২৩৪ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকায় অবস্থিত কয়েকটি প্রতিষ্ঠানের জন্যও আলাদা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে মাস্তুল ফাউন্ডেশনকে ১৮৫ কার্টুন, ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসকে ৫০ কার্টুন এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ১৫ কার্টুন খেজুর দেওয়া হয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, সৌদি আরবের দেওয়া এই উপহার খেজুর রমজান মাসে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ