ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আজও ২০ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আজও ২০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকাশসীমা বন্ধ থাকার সিদ্ধান্তের প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

শনিবার (৭ মার্চ) বাতিল হওয়া ২০টি ফ্লাইটসহ গত আট দিনে মোট ২৬৮টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, কাতার এয়ারওয়েজের ৪টি, গালফ এয়ারের ২টি এবং এমিরেটস এয়ারলাইনের ৪টি ফ্লাইট।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর ফলে আঞ্চলিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক অনেক বিমান সংস্থাকেই ফ্লাইট বাতিল বা সময়সূচি পরিবর্তন করতে হয়েছে।

চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যয়ে পড়তে যাচ্ছে অ্যাভিয়েশন খাত। ইরান-ইসরাইল যুদ্ধের এক সপ্তাহে বিশ্বব্যাপী বাতিল হয় ২০ হাজারের বেশি ফ্লাইট। বিমানবন্দরে এয়ারক্রাফট থেমে থাকায় বড় ক্ষতির মুখে পড়তে যাচ্ছে উড়োজাহাজ সংস্থা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ