ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার হরমুজ প্রণালি নিয়ে স্বস্তির বার্তা দিল ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে।

শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে Al Jazeera।

ইরানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, হরমুজ প্রণালি আপাতত খোলা থাকবে এবং সাধারণ জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হবে না। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ এ প্রণালি অতিক্রম করার চেষ্টা করলে সেগুলো লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

তিনি আরও বলেন, “আমরা হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিরাপত্তার দায়ভার সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।”

মুখপাত্রের দাবি, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ইতোমধ্যে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে নৌযান চলাচল কিছুটা কমে গেছে।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। তাই এখানে উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ