ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার ঈদের ছুটি নিয়ে আসছে আরও বড় সুখবর

পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে—এমন ইঙ্গিত মিলেছে সরকারের ভেতর থেকে। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য এই তারিখ ধরে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছে। নির্ধারিত সূচি অনুযায়ী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত সরকারি ছুটি থাকবে।

এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে। মাঝখানে ১৮ মার্চ (বুধবার) সাধারণ ছুটি ঘোষণা করা হলে শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে টানা সাত দিনের অবকাশ তৈরি হতে পারে।

মূলত ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা এবং কর্মজীবীদের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। এখন সবার নজর মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ