ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এবার জামায়াতের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব

২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় নেতৃত্ব পুনর্গঠন করা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে নতুন নেতৃত্ব নির্বাচন এবং সংশ্লিষ্টদের শপথগ্রহণ সম্পন্ন হয়।

দলের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় মজলিসে শূরার (পুরুষ ও মহিলা) সদস্যরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

নায়েবে আমির

কেন্দ্রীয় মজলিসে শূরার সঙ্গে পরামর্শক্রমে ২০২৬-২০২৮ মেয়াদের জন্য চারজনকে নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং মাওলানা আনম শামসুল ইসলাম।

সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেল

সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছেন মিয়া গোলাম পরওয়ার।
সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পেয়েছেন— মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ

নতুন মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মিয়া গোলাম পরওয়ার, মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, আবদুর রব, সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন, অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মো. মোবারক হোসাইন, মো. নূরুল ইসলাম বুলবুল, মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ড. মোহাম্মাদ রেজাউল করিম।

কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরা

২০২৬-২০২৮ কার্যকালের জন্য ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে, যার মধ্যে ২১ জন নারী সদস্য রয়েছেন।
এছাড়া জাতীয় পর্যায়ে ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা গঠন করা হয়েছে; এদের মধ্যে ১৭ জন নারী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন

পাঁচ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা এটিএম মা’ছুম। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন— অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ ফ ম আবদুস সাত্তার।

আঞ্চলিক পরিচালক মনোনয়ন

সারাদেশের ১৪টি অঞ্চলে পরিচালক মনোনীত করা হয়েছে। অঞ্চলভিত্তিক মনোনীতদের মধ্যে রয়েছেন—
রংপুর-দিনাজপুর: মাওলানা আবদুল হালিম;
বগুড়া: এটিএম আজহারুল ইসলাম;
রাজশাহী: মাওলানা রফিকুল ইসলাম খান;
কুষ্টিয়া-যশোর: মোবারক হোসাইন;
খুলনা: অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ;
বরিশাল: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল;
ময়মনসিংহ: অধ্যক্ষ মো. শাহাবুদ্দীন;
ঢাকা মহানগরী: মিয়া গোলাম পরওয়ার;
ঢাকা উত্তর: সাইফুল আলম খান মিলন;
ঢাকা দক্ষিণ: আবদুর রব;
ফরিদপুর: ড. হামিদুর রহমান আযাদ;
সিলেট: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের;
কুমিল্লা-নোয়াখালী: মাওলানা এটিএম মা’ছুম;
চট্টগ্রাম: মাওলানা মুহাম্মাদ শাহজাহান।

উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর রুকনদের গোপন ভোটের মাধ্যমে ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত হন এবং পরবর্তীতে শপথ গ্রহণ করেন। সে সময় মজলিসে শূরার মতামতের ভিত্তিতে এটিএম আজহারুল ইসলামকে নায়েবে আমির হিসেবে নির্বাচিত করা হয় এবং অন্যান্য পদ জাতীয় নির্বাচন পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়। জাতীয় নির্বাচন-পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী এবার কেন্দ্রীয় কমিটিগুলো পুনর্গঠন করা হলো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ