ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত

সংসদের বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপস নয়—১৮ কোটি মানুষের অধিকার ও আকাঙ্ক্ষার পক্ষে দৃঢ় অবস্থানে থাকবে জামায়াতে ইসলামী। একই সঙ্গে একটি দায়িত্বশীল বিরোধীদল হিসেবে সরকারের ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে এতিমদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জনগণের ক্ষতি হয়—এমন কোনো পরিস্থিতি সরকার বা বিরোধী দল—কাউকেই সৃষ্টি করা উচিত নয়। জাতীয় অগ্রগতি, সুশাসন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠনমূলক ভূমিকা রাখতে চায় জামায়াত।

তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে বিরোধীদল নীরব থাকবে না। প্রয়োজন হলে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে তাদের প্রত্যাশা—এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, যেখানে প্রতিরোধের প্রয়োজন পড়ে।

বিরোধীদলীয় নেতা স্পষ্ট করেন, সহযোগিতা ও জবাবদিহি—দুটিই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। সরকারের ভালো কাজের পাশে থাকবে জামায়াত, আর জাতীয় স্বার্থ বিপন্ন হলে জনগণের পক্ষে সোচ্চার থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ