ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়-এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ডা. মনোয়ারুল কাদির বিটু প্রেষণে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বে যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ড্যাবের কেন্দ্রীয় নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালনকারী এই হৃদরোগ বিশেষজ্ঞের এ নিয়োগ প্রশাসনিক ও চিকিৎসা অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।








