ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদী ভারতীয় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক

ব্যক্তিগত সফরে ভারতে গিয়ে ফেরার পথে দিল্লি বিমানবন্দরে আটক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২০ মিনিটে IndiGo এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার উদ্দেশ্যে Indira Gandhi International Airport-এ পৌঁছালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক হওয়ার পরপরই তিনি দিল্লিতে অবস্থিত Bangladesh High Commission in New Delhi-এর এক কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন।

ভারতে বাংলাদেশের কনসুলেট সূত্রের বরাতে সংবাদমাধ্যম ‘দ্য ডিসেন্ট’ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও হুমকির প্রেক্ষিতে মঙ্গলবারই হাইকমিশনের পক্ষ থেকে মাহদীর সঙ্গে যোগাযোগ করা হয়। পরদিন নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে গেলে তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে।

এর আগে মাহদী হাসান গণমাধ্যমকে জানান, ফিনল্যান্ডের ভিসা সংক্রান্ত কাজে দিল্লির একটি ভিএফএস সেন্টারে কাগজপত্র জমা দিতে গিয়েছিলেন তিনি। সেখানে অজ্ঞাত এক ব্যক্তি তার অজান্তে ভিডিও ধারণ করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিও প্রকাশের পর তার মোবাইল নম্বরে বিভিন্ন অচেনা নম্বর থেকে কল ও বার্তা আসতে থাকে।

সংবাদমাধ্যমটির দাবি, মঙ্গলবার দুপুরে মাহদীর অগোচরে ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। পোস্টগুলোতে তার নাম-পরিচয় উল্লেখ করে তাকে ‘জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি’ আখ্যা দিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। তবে ভিডিওটি কারা ধারণ ও প্রচার করেছে—সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ