সিরাজগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মুহিত নতুন সরকারের স্বাস্থ্য এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এম এ মুহিত বলেন, দেশের জনস্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সমাজের প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজ করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। স্বাস্থ্য ও ডাক-টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, অভিজ্ঞতা ও রাজনৈতিক ভারসাম্য বিবেচনায় রেখেই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। শপথ গ্রহণের পর দপ্তর বণ্টন সংক্রান্ত বিস্তারিত ঘোষণা দেওয়া হতে পারে।








