ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

অবশেষে জানা গেল কর্নেল অলি’র পরাজয়ের আসল কারণ

অলি আহমদ (বীর বিক্রম) নেতৃত্বাধীন এলডিপি–জামায়াত সমর্থিত প্রার্থী ও তার ছেলে অধ্যাপক ওমর ফারুক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন। বিএনপির প্রার্থী জসীম উদ্দীন আহমেদ ৭৬,৪৯৩ ভোট পেয়ে জয়ী হন, আর ওমর ফারুক পান ৭৫,৪৬৭ ভোট।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ হারের পেছনে কয়েকটি কারণ কাজ করেছে—অলির বারবার দল ও জোট পরিবর্তন, অতীতে বিতর্কিত মন্তব্য, নিজে নির্বাচন না করে ছেলেকে প্রার্থী করা এবং অর্থের প্রভাবের অভিযোগ। অনেকে মনে করেন, জামায়াতের সঙ্গে জোট করায় সুন্নিপন্থি ভোটের একটি অংশ সরে গেছে।

তবে অলিপক্ষের দাবি, ভোট কমেনি; নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ ও টাকার প্রভাব ছিল। অন্যদিকে বিজয়ী প্রার্থীর পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, জনগণ অহংকার ও তুচ্ছতাচ্ছিল্যের রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছে।

উল্লেখ্য, চন্দনাইশে দীর্ঘদিন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য পরিচিত অলি আহমদের প্রভাবশালী অবস্থান এবার ছেলের পরাজয়ের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে স্থানীয়দের অভিমত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ