ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

বিএনপি প্রার্থীর কাছে অল্প ভোটে হারলেন কর্নেল অলির ছেলে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দল সমর্থিত ও এলডিপি মনোনীত ছাতা প্রতীকের প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে মাত্র ১ হাজার ২৬টি, যা আসনটিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্রই তুলে ধরে।

ওমর ফারুক হলেন কর্নেল (অব.) অলি আহমেদ-এর ছেলে। চট্টগ্রাম-১৪ আসন থেকে কর্নেল অলি আহমেদ একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আর নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন এবং তার ছেলে ওমর ফারুককে প্রার্থী হিসেবে সমর্থন ও প্রচার করেন।

ফলাফল ঘোষণার পর এলাকাজুড়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের পর চূড়ান্ত ফলাফল নিশ্চিত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ