ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) তিনটি কেন্দ্রের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। এতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে।
ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। অন্যদিকে শাপলা প্রতীকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান মাত্র ৭ ভোট। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার পর সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হবে।








