ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ঢাকা-১৫ আসনের প্রতিটি ঘরে পৌঁছে গেছেন মিল্টন

ঢাকা-১৫ আসনের প্রতিটি পাড়া-মহল্লা ও ঘরে ঘরে পৌঁছে গেছেন ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি গতকাল (২৮ জানুয়ারি) দিনভর পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব শেওড়াপাড়া, কাজীপাড়া ও মনিপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে মিল্টন স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, শোনেন তাদের সমস্যা ও প্রত্যাশার কথা। তিনি বলেন, “এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি নির্বাচিত হলে ঢাকা-১৫ আসনকে একটি পরিকল্পিত, নিরাপদ ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”

স্থানীয় বাসিন্দারা জানান, আগে কখনো কোনো প্রার্থীকে এভাবে ঘরে ঘরে এসে খোঁজ নিতে দেখা যায়নি। মিল্টনের সরাসরি উপস্থিতিতে ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, শফিকুল ইসলাম খান মিল্টনের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং ঢাকা-১৫ আসনে ধানের শীষের পক্ষে ইতিবাচক গণজোয়ার সৃষ্টি হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ