ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি!

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে চাকরিজীবীরা টানা চার দিনের ছুটি পাচ্ছেন।

এর মধ্যে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি। পাশাপাশি নির্বাচনের আগের দিন ১১ ফেব্রুয়ারি এবং নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিনের ছুটি পাবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ