পাবনার সাঁথিয়ায় নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা ও কথিত শীর্ষ সন্ত্রাসী ইসরাফিল (৪০)–কে গ্রেপ্তার করেছে সাঁথিয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার নন্দনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইসরাফিল ধোপাদহ ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মুন্নাফ সরদারের ছেলে এবং ধোপাদহ ইউনিয়ন যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
সাঁথিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপির গুম, খুন মামলা সংরক্ষণ কর্মকর্তা সালাউদ্দিন খান পিপিএম বলেন, “ইসরাফিল একজন সন্ত্রাসী। ফ্যাসিস্ট আমলে সে বহু মানুষকে হত্যা করেছে এবং জোরপূর্বক ভোট কারচুপি করেছে।” তিনি আরও বলেন, “বর্তমানে একটি দল তাকে আশ্রয় দেওয়ায় আগের ওসি তাকে গ্রেপ্তার করেননি।” এ সময় তিনি যুবলীগের এই সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি ইসরাফিলকে গ্রেপ্তার করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইসরাফিলের নামে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগও আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”








