ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আপোষহীন নেএী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণদলের চেয়ারম্যানের গভীর শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণদলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশের এই শীর্ষ রাজনৈতিক নেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ পাওয়ার পরপরই গণদলের চেয়ারম্যান এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাকে ‘জান্নাতের মেহমান’ হিসেবে কবুল করার জন্য বিশেষ দোয়া করেন।

শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে লন্ডনে অবস্থানরত তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা তার পাশে ছিলেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শ্রদ্ধা নিবেদন করছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ