ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

পাবনা–১ আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের মনোনয়নপত্র দাখিল

পাবনা–১ (৬৮) সংসদীয় আসন—সাঁথিয়া ও বেড়ার আংশিক—এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি সহকারী রিটার্নিং অফিসার ও সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে ভিপি শামসুর রহমান শান্তিপূর্ণ, শালীন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের সব ধরনের আচরণবিধি শতভাগ মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন,
“আমি দল ও এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞ। মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনী মাঠে থাকতে চাই। সংঘাত নয়—আদর্শ, কর্মসূচি ও জনকল্যাণের রাজনীতিতেই আমরা এগোতে চাই।”

উল্লেখ্য, বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে ভিপি শামসুর রহমান ইতোমধ্যে পাবনা–১ আসনে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট ও গতিশীল রূপ পেয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ