বিএনপি ক্ষমতায় এলে জনগণ ঘুমাতে পারবে না, ব্যবসা চালাতে পারবে না এবং সুন্দরী নারীরা নিরাপদে রাস্তায় চলতে পারবে না ,বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে দলটির নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করিম এ কথা বলেন ।
তিনি জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং চাঁদাবাজ ও জুলুমকারীদের বিরুদ্ধে ভোট দেওয়ার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার কথা বলেন।
আজ রোববার (২৬ অক্টোবর ) বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে দেশীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি উত্থাপন করা হয়।
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে রোববার বিকেল ৩ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পিআর পদ্ধতি মানলেন না, গণহত্যার বিচার করলেন না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে। কিন্তু কি দেখলাম সংখ্যাগরিষ্ঠ ভারতবাসী সংখ্যালঘু মুসলমানদের সাথে বৈষম্য করছে। ১৯৭১ সালে থেকে ২০২৪ সাল পর্যন্ত যারা এদেশ শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারে নাই। শুধু দেশ, দল ও নেতার পরিবর্তনে বাংলাদেশে শান্তি আসতে পারে না। এদেশে মুসলিম লীগ শাসন করেছে, আওয়ামী লীগ ও বিএনপি শাসন করেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। বহু দলের শাষন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি। কিন্তু ভাগ্যের পরিবর্তণ হয়নি।
তিনি আরও বলেন, চোর যদি এমপি হয় সে কি করবে। আওয়ামী লীগকে যে চাঁদাবাজি জুলুমের জন্য তাড়িয়েছে এদেশের মানুষ, সেই চাঁদাবাজি কি এখন নেই। যে ধর্ষণের জন্য মানুষ আওয়ামী লীগকে তাড়িয়েছে, সে ধর্ষণ কি হচ্ছে না। যে দখলদারির জন্য আওয়ামী লীগকে তাড়িয়েছে এখন কি সে দখলদারি হচ্ছে না।








