ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

জুলাই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত

জুলাই সনদকে ‘ইউনুস নারসিজম’ আখ্যা দিয়ে কটাক্ষ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস এম মাসুম বিল্লাহ। তিনি অভিযোগ করেন, এই সনদে অতিমাত্রায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে বন্দনা করা হয়েছে এবং সংবিধানবিরোধীভাবে প্রণয়ন করা হয়েছে। তার দাবি, এই সনদ ময়লার ভাগাড়ে ফেলা উচিত।

গত রোববার (১৯ অক্টোবর) আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে আয়োজিত এক লাইভ আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন অধ্যাপক মাসুম।

অধ্যাপক মাসুম বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার অবৈধ। জুলাই সনদ প্রণয়নের এখতিয়ার তাদের নেই। অথচ এটিকে রাষ্ট্র ও জনগণের সামাজিক চুক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। বাহাত্তরের সংবিধানকে ছিনিয়ে নিয়ে এই দেশকে নতুন এক মোল্লাতন্ত্রে পরিণত করার চেষ্টা চলছে। দেশের মানুষের এই প্রচেষ্টা রুখে দেয়া উচিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ