পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আসছেন বাংলাদেশ সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রীয়াজ।
আয়োজক সূত্রে জানা যায়, আগামীকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে।
যেখানে পাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়ালের সভাপতিত্বে ওরিয়েন্টেশন বক্তা হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের ইলিনয়েজ স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্বে থাকা অধ্যাপক ড. আলী রীয়াজ।
পাশাপাশি অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ারুল আজিম আখন্দ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
উক্ত নবীনবরণ অনুষ্ঠান ঘিরে ৩০ একরের পাবিপ্রবি ক্যাম্পাস সেজেছে বর্ণিল রঙে এবং সবার মধ্যে অন্যরকম আমেজ বইছে।








