ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আ.লীগের লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তার করা হবে

আওয়ামী লীগের পক্ষে কেউ লিফলেট বিতরণ বা কোনো কর্মসূচিতে গেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

৩ ফেব্রুয়ারি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘পতিত স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা অনেক কিছু করতে চাচ্ছে। তারা লিফলেট বিতরণ করছে। যারা লিফলেট বিতরণ করবেন, তাদের জন্য কড়া বার্তা, তাদের গ্রেপ্তার করা হবে। লিফলেটের কথার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার কথা থাকে।’

আওয়ামী লীগ অনলাইনে অপতথ্য ছড়াচ্ছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, তারা এই সরকারকে নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে। পতিত স্বৈরাচারকে প্রাইম মিনিস্টার বলছে।

আমাদের কড়া বার্তা, যারা এসব লিফলেট বিতরণ করবেন, এই ধরনের কর্মসূচিতে যাবেন, তাদের গ্রেপ্তার করা হবে, আইনের আওতায় আনা হবে। প্রধান উপদেষ্টা চাঁদাবাজি কমানোর নির্দেশ দিয়েছেন, রোজায় যেন জিনিসপত্রের দাম সহনীয় থাকে। আমরা এগুলো নিয়ে কাজ করছি।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ