পাবনা জেলার সাঁথিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব লিখন মোল্লার উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলা। এতে লিখন মোল্লা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।গতকাল রবিবার দিবাগত রাত ১২ টার দিকে দুর্বৃত্তরা সিএনবি গোলচত্তর এলাকায় লিখন মোল্লার উপর হামলা চালায়।
এ ঘটনায় সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুর রহমানসহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।








