ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার মিলন মেলা অনুষ্ঠিত

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার মিলন মেলা অনুষ্ঠিত হয়।

বুধবার (০১ জানুয়ারি) বিকেল ৫টায় ঢাকার আগারগাঁও সংসদ স্টাফ কোয়ার্টারের হল রুমে ঢাকায় বসবাস করা উপজেলার সর্বস্তরের ব্যক্তিদের নিয়ে এ মতবিনিময় সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়।

সমিতির আহবায়ক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম (বিপুল) এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত মিলন মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গ্যাদন মাহমুদ।

ঢাকায় বসবাসরত শাহজাদপুর উপজেলাবাসীর সুখে দুঃখে পাশে থাকার উদ্দেশ্যে মূলত এই সমিতির পথচলা। এছাড়াও সামাজিক ও মানবিক কাজ এবং রক্তদান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীমূলক কর্মকান্ড পরিচালনা করা হবে এই সংগঠনের মাধ্যমে। অনুষ্ঠানের মাঝে মাঝে চলে সদস্য সংগ্রহ কার্যক্রম। এর পাশাপাশি আগত সকল সদস্যদের পরিচয় পর্ব শেষে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ও সার্বিক পরামর্শমূলক বক্তব্য রাখেন তারা।

সকলের বক্তব্যের মধ্যে একটি কথা স্পষ্ট হয় যে, ঢাকাতে শুধু একটাই শাহজাদপুর উপজেলা কল্যাণ সমিতি আছে যেখানে ঢাকায় বসবাসকারী শাহজাদপুরে সকল মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে এবং তাদের মনের কথা বলতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ