চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাকায় আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে তারেক রহমানের পক্ষে রাজধানীর গুলিস্তানে বেশকয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন জায়গায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পথশিশুরাও রাজপথে নেমে এসেছিল। তারা অংশ নিয়েছিল ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে। ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে রাজপথে স্লোগান দিয়েছে এবং যুদ্ধ করেছে। এ সময়ে পুলিশের গুলিতে সুমন, ইব্রাহিম, হৃদয় ও বৃষ্টিসহ অনেকেই আহত হয়।
আহত পথশিশুদের চিকিৎসা এবং তাদের নিয়মিত খোঁজ-খবর রাখার জন্য শিশু সুমনকে একটি মোবাইল ফোন দেওয়া হয়।
এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির অন্যতম সদস্য মাসুদ রানা লিটন, মুসতাকিম বিল্লাহ, বিএনপি’র সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, যুবদলের ডা. তৌহিদুর রহমান আউয়াল, সেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার, ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব ও হাসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।








