ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ আমন্ত্রণ পেলেন পাবিপ্রবি ছাত্রদল নেতা মুজাহিদ-তরিকুল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পাবনার কৃতি সন্তান মুজাহিদ হোসেন ও কে এম তরিকুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-যুবদলের মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর বিশেষ আমন্ত্রণ পেয়েছেন।

এই আমন্ত্রণকে কেন্দ্র করে পাবনা জেলা ও পাবিপ্রবি অঙ্গনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় থেকে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন মুজাহিদ হোসেন ও কে এম তরিকুল ইসলাম ।

শিক্ষার্থীদের অধিকার আদায়, সাংগঠনিক সম্প্রসারণ এবং বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে তার ভূমিকা নেতাকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ‘এটি শুধু মুজাহিদ হোসেন বা কে এম তরিকুল ইসলাম এর ব্যক্তিগত অর্জন নয়; বরং পাবনা জেলা ও পাবিপ্রবি ছাত্রদলের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন সংগঠনের নেতাকর্মীদের আরও অনুপ্রাণিত করবে।’

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, তরুণ নেতৃত্বের প্রতি দলের আস্থার প্রতিফলন হিসেবেই এই আমন্ত্রণকে দেখা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ