ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ইফতার মাহফিলে শীর্ষ নেতাদের সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারীর যে কথা হয়

রাজধানী ঢাকা-তে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আজকের ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইফতার পরিবেশনকারী কর্মী এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন নাসির উদ্দিন পাটোয়ারী

নাসির উদ্দিন পাটোয়ারীর কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন-

জামায়াতে ইসলামীর আমীরকে বললাম, “আমার জন্য দোয়া করবেন।” তিনি বললেন, “ তোমার জন্য দোয়া ও দাওয়াহ দুইটাই রইলো।”

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বললাম, “বাসার বুয়া প্রতিদিন ফ্যামিলি কার্ড চায়। এটা নির্বাচনে জেতার ভালো কৌশল ছিলো।” তিনি বললেন, “এটা শুরু করেছি, খুব শিগগিরই সারা বাংলাদেশে চালু হবে।”

মঈন খানকে জিজ্ঞেস করলাম, “কেমন আছেন?” তিনি বললেন, “ভালো আছি, বাসায় আসবেন।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাইকে বললাম, “শহীদ ওসমান হাদী ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার দ্রুত করবেন।” তিনি বললেন, “সঠিক বিচার নিশ্চিত করতে সময় লাগবে।”

এ সময় আব্বাস ভাইকেও বললাম, “ছোট ভাইয়ের সাথে এগুলো না করলেও পারতেন,” এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় আবারও হাস্যরসপূর্ণ কথোপকথন হয়, যা পুরো আয়োজনের সৌহার্দ্যপূর্ণ পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ