ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অবশেষে রাষ্ট্রপতি অপসারণে আইনি নোটিশ প্রদান

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-কে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি ‘জুলাই’ প্রসঙ্গে রাষ্ট্রপতির এক বক্তব্যকে কেন্দ্র করে এ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে এ নোটিশ পাঠান। নোটিশে অভিযোগ করা হয়, রাষ্ট্রপতির উক্ত মন্তব্য সংবিধান অনুযায়ী তার শপথ ও সাংবিধানিক দায়িত্বের পরিপন্থি।

নোটিশে আরও বলা হয়, ‘জুলাই’ প্রসঙ্গকে অসম্মানজনকভাবে উপস্থাপন করার মাধ্যমে রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন। এ কারণে তাকে অপসারণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন রাষ্ট্রপতির মাধ্যমে উদ্বোধনের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।

চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ