ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প

আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। ভূমিকম্পটির মূল উৎপত্তিস্থল ছিল মিয়ানমার-এ। তবে এর প্রভাবে কেঁপে উঠেছে বান্দরবানসহ সীমান্তবর্তী বেশ কিছু এলাকা। কম্পন টের পাওয়া গেছে রাজধানী ঢাকা-তেও।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২।

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট VolcanoDiscovery-এর তথ্য অনুযায়ী, মূল কেন্দ্রে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

অন্যদিকে European-Mediterranean Seismological Centre (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩ দশমিক ০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪ দশমিক ৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।

উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের Sagaing Region-এর Monywa শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এবং Mawlaik শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ