ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আজ থেকে আমরা সবাই স্বাধীন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৪ ফেব্রুয়ারি) বলেন, “আজ থেকে আমরা সবাই স্বাধীন।”

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিকেল পৌনে ৪টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় গণতন্ত্রকামী জনগণের।”

তিনি আরও বলেন, “সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে জনগণ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা—এই সব চ্যালেঞ্জের মধ্যে আমরা নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি।”

তারেক রহমান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বলেন, “৭১-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২০২৪ সালে দেশের গণতন্ত্র ও জনগণের স্বাধীনতা রক্ষার সংগ্রাম অব্যাহত। যারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছেন, তাদের ভূমিকাকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি।”

তিনি শেষে জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, “আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেশে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠার পথ সুগম করেছেন।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ