ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমান

ঢাকা-১৭ আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিক ফলাফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন।

প্রকাশিত ফল অনুযায়ী, তারেক রহমান পেয়েছেন ৬৪৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ৩০৮ ভোট।

অন্য কেন্দ্রগুলোর ফলাফল এখনও আসেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর ফলাফল ধাপে ধাপে প্রকাশ করা হবে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, সব কেন্দ্রের ফল একত্রিত হলে সামগ্রিক চিত্র আরও স্পষ্ট হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ