ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ভোট দিলেন জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এদিন নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর ৬০ ফিট এলাকার মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে গিয়ে তিনি ভোট দেন। ভোটদান শেষে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এবারের নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. শফিকুর রহমান। দলীয় প্রধান হওয়ার পাশাপাশি তিনি ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতার দায়িত্বও পালন করছেন।

ঢাকা-১৫ আসনটি রাজধানীর মিরপুরের ডিএনসিসি ওয়ার্ড ৪, ১৩ ও ১৪ এবং ক্যান্টনমেন্ট এলাকার ডিএনসিসি ওয়ার্ড ১৬ নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ