ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

মালয়েশিয়ার ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

মালয়েশিয়ার ই-ভিসা পোর্টাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে নতুন করে কোনো ই-ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে না।

ঢাকায় অবস্থিত মালয়েশিয়া দূতাবাস মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, malaysiavisa.imi.gov.my ওয়েবসাইটে বর্তমানে রক্ষণাবেক্ষণ ও সিস্টেম স্থিতিশীলতা-সংক্রান্ত কাজ চলছে। এ কারণেই ১০ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওয়েবসাইটটি সাময়িকভাবে অকার্যকর থাকবে।

দূতাবাস আরও জানায়, রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ই-ভিসা আবেদন গ্রহণ ও অনুমোদনের সব কার্যক্রম পুনরায় শুরু হবে। ভিসা-সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ