ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

স্বাধীন বাংলাদেশে আর পরিবারতন্ত্র চলবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র আর চলবে না এবং দুইবারের বেশি প্রধানমন্ত্রী হয়ে ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ করতে ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে হবে।

সোমবার রাতে রংপুর নগরীর আবু সাঈদ চত্বরে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’ আয়োজিত ‘হ্যাঁ’ ভোটের গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে এবং জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সব দলকে স্পষ্টভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে। দ্বিমুখী নীতি পরিহার করে তৃণমূল পর্যায়ে প্রচারণা জোরদারের আহ্বান জানান তিনি।

গণভোটের গুরুত্ব তুলে ধরে সাদিক কায়েম বলেন, ‘হ্যাঁ’ মানে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, ন্যায়বিচার ও আজাদি প্রতিষ্ঠা। নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্তের সমালোচনা করে তিনি সকল নাগরিককে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

গণজমায়েতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরাও বক্তব্য দেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ