ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

সাবেক আমির মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করলেন ডা. শফিকুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর সাবেক মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর  কবর জিয়ারত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

গতকাল ২৪ ডিসেম্বর  রাতে পাবনায় নির্বাচনী জনসভা শেষ করে আমীরে জামায়াত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর দরবারে মাওলানা মতিউর রহমান নিজামীর রূহের মাগফিরাতের জন্য দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর মাওলানা আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের নায়েবে আমীর ইকবাল হোসাইন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা-সহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় গ্রামবাসী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ